নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ। এ দেশের মানুষ ঈমানের ব্যাপারে ও দ্বীনের ব্যাপারে আপসহীন। কুরআন ও সুন্নাহর কথা বললে তারা দ্বিধাহীনভাবেই তা গ্রহণ করেন। তাই সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য মুফাসসিরদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ কাজ করত গিয়ে বাধা বিপত্তি আসবে, আসাটা স্বাভাবিক। অত্যাচার নির্যাতন সহ্য করেই এ কাজ চালিয়ে যেতে হবে।
গতকাল বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মাজলিসুল মুফাসসিরিনের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমীন এমপির সঞ্চালনায় অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি মাওলানা খলিলুর রহমান মাদানী, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, ড. সামিউল হক ফারুকী, ড. আব্দুস সামাদ, ড. আবুল কালাম আজাদ বাশার, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, ড. আ ন ম রশিদ মাদানী, অধ্যক্ষ মাওলানা ড. মহিউদ্দিন, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, মাওলানা শাহ আব্দুল মোমেন নাসেরী পীর সাহেব, মাওলানা ফখরুদ্দিন আহমাদ, ড. মুহাদ্দিস মাহমুদুল হাসান, মুহাদ্দিস আবু নসর আশরাফী, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার প্রমুখ।



