ইমরানের সাথে সাক্ষাতের অনুমতি না পেয়ে ক্ষুব্ধ পিটিআই

দ্য ডন
Printed Edition

কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সাথে সাক্ষাতের অনুমতি না পাওয়ার অভিযোগ তুলেছেন দলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পিটিআই নেতারা দেখা করতে গেলেও শেষ পর্যন্ত তাদের ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে।

একই সময়ে পাকিস্তান সরকার দাবি করেছে, কারাগারে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির চিকিৎসা ও অন্যান্য সুবিধা যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে। পাকিস্তানের সিনেটে পিটিআইয়ের পার্লামেন্ট নেতা আলী জাফরের উত্থাপিত এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান বলেন, ইমরান খান ও বুশরা বিবি আদালতের নির্দেশনা ও কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছেন।