বাউফলে জনগণের সাথে এমপি মাসুদের বাজেট আলোচনা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জামায়াত দলীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ নিজ নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের ভোটার ও সচেতন নাগরিকদের বাজেট-সংক্রান্ত ভাবনা ও প্রত্যাশা জানতে আলোচনা সভার আয়োজন করেন। সভায় বাউফল উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করে মতামত উপস্থাপন করেন।

গতকাল শুক্রবার বাউফল উপজেলা পরিষদের পুরাতন অডিটরিয়াম হলরুমে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত উন্মুক্ত আলোচনা হয়।

এ ছাড়াও ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন, সরকারি খাস জমি প্রকৃত উপকারভোগীদের মধ্যে বন্দোবস্ত প্রদান, নদীভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, হিন্দু সম্প্রদায়ের নেতা সোনু সাহা, অতুল পাল ও জিতেন্দ্রনাথ।

সভায় উপস্থিত সাংবাদিকরা শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা, নদীভাঙন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। শিক্ষা খাতের প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদেরও খাদ্য সহায়তার আওতায় আনার বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করার আহ্বান জানানো হয়।