ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান বলেছেন, হাসপাতাল থাকবে হাসপাতালের মতো, আর সেবা থাকবে সেবার মতো। গ্রিন স্পেশালাইজড হাসপাতাল যত ভালো কাজ করবে ডিএনসিসি তত পাশে থাকবে।
শনিবার রাজধানীর শেওড়াপাড়ায় গ্রিন স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মো: শফিকুল ইসলাম বলেন, কেউ এই হাসপাতালে কোনো অনৈতিক কাজ করতে চাইলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এখানে ভালো চিকিৎসক আছে, আশা করি দল মত নির্বিশেষে এলাকার সবাই এই হাসপাতালে সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে। প্রয়োজন হলে ডিএনসিসি এ বিষয়ে সহযোগিতা করবে। সেই সাথে তিনি হাসপাতালের মেডিক্যাল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও অপসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



