কুড়াতলীর বিজ্ঞান ও প্রযুক্তি মাদরাসার শিক্ষাসফর অনুষ্ঠিত

Printed Edition

ঢাকা মহানগরীর খিলক্ষেত থানার অন্তর্গত কুড়াতলী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদরাসার ছাত্রছাত্রীদের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মাদরাসার ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষয়িত্রী ও অভিভাবকদের নিয়ে জাতীয় চিড়িয়াখানায় এক ব্যতিক্রমী শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিভাবক ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষকরা জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত প্রত্যেকটি পশু পাখি ও বণ্যপ্রাণী দেখেন। এ সময় শিশুদের মাঝে এক অন্য রকম আনন্দ উৎসব পরিলক্ষিত হয়। বিজ্ঞপ্তি।