আলজাজিরা
মধ্য সিরিয়ার একটি মহাসড়কে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন। গতকাল শনিবার পালমিরা ও আল-সুখনা শহরের মধ্যবর্তী দামেস্ক-দেইর এজ-জোর মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সাথে সরাসরি যুক্ত করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত চিকিৎসার জন্য হোমসের সামরিক হাসপাতালে পৌঁছাতে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়েছে।



