চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সব সুযোগ-সুবিধাসহ চাকরি ফেরত পাওয়ার আসায় মানববন্ধন করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা সাংবাদিকদের বলেন, মিথ্যা তদন্ত করে তাদের দোষী সাব্যস্ত করেছে এবং জেলখানায় পাঠানো হয়েছে। বিডিআর সদস্যরা বলেন, আমাদের যখন চাকরিচ্যুত করা হয়েছে আমরা তখন এমন একটা অবস্থার মধ্যে ছিলাম তখন কোনো প্রতিবাদও করতে পারিনি। আমাদের জিম্মি করে রাখা হয়েছিল। তারা দাবি করেন, আমরা সব নির্দোষ বিডিআরদের সব ধরনের সুযোগ-সুবিধাসহ পূর্ণাঙ্গ চাকরি দাবি করছি। এক বিডিআর সদস্যের স্ত্রী বলেন, আমরা অসহায় বিডিআর ফ্যামিলি। আমাদের দাবি একটাই আমার হাজবেন্ডসহ সব বিডিআর নিরাপদ যারা তারা সবাই যেন চাকরি ফিরে পায়। তদন্ত করে যারা যারা প্রকৃত অপরাধী তাদের সাজাটা আমরাও চাই। কিন্তু নিরপরাধ কোনো সৈনিকের চাকরিচ্যুতি আমরা চাই না। আমরা চাই চাকরিতে পুনর্বহাল করে আমাদের ক্ষতিপূরণ দিয়ে দিক। আমরা বাচ্চাদের নিয়ে খুব অসহায়ের মধ্যে আছি। আমরা কষ্টে আছি, টাকার অভাবে ছেলেমেয়েকে ভালো লেখাপড়া করতে পারছি না। কোনোরকম আমরা ডাল ভাত খেয়ে জীবনযাপন করছি।