গাজীপুরে ছিনতাইকারী ও ভুয়া পুলিশ গ্রেফতার

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর মহানগরের সদর থানা এলাকায় পৃথক অভিযানে এক দুর্ধর্ষ ছিনতাইকারী ও এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। অভিযানে ছিনতাইকারীর কাছ থেকে ধারালো অস্ত্র এবং ভুয়া পুলিশ সদস্যের কাছ থেকে পুলিশের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।