সম্প্রতি হজরত শাহ আলী মহিলা কলেজের- সাথে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইম একাডেমিয়ার আওতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় কলেজের শিক্ষার্থীরা স্বয়ংক্রিয় টিউশন ফি প্রদান প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকরা উন্নত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা পাবেন। এ ছাড়াও প্রতিষ্ঠানের কর্মীদের জন্য রয়েছে পেরোল ব্যাংকিং, সহজ শর্তে ঋণ এবং এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড প্রাপ্তির সুবিধা। চুক্তিপত্রে সই করেন প্রাইম ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম নজীম এ চৌধুরী এবং শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ রানা ফেরদৌস রতœা। এ সময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



