ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিতা রানী সাহা (৫০) অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি গীতাঞ্জলি সড়কের শ্যামল কুমার সাহার স্ত্রী।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সূত্র জানায়, গত ৭ মে নিজ ভাষায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে পূজা দেয়ার সময় কাপড়ে আগুন লেগে তিনি অগ্নিদগ্ধ হন। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মৃত্যুবরণ করেন।



