বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদল। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রিহ্যাব নেতারা আবাসন খাতকে গতিশীল রাখতে একটি বিশেষ হাউজিং তহবিল গঠন এবং সিঙ্গেল ডিজিট সুদে দীর্ঘমেয়াদি গৃহঋণ সুবিধা চালুর দাবি জানান। প্রতিনিধিদলে রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকসহ আরো উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো: বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো: হারুন অর রশিদ এবং পরিচালক তাসনোভা মাহবুব সালাম। তারা পৃথকভাবে আবাসন খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া গভর্নরের কাছে তুলে ধরেন। বিজ্ঞপ্তি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে রিহ্যাব প্রতিনিধিদলের বৈঠক
Printed Edition



