রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা

Printed Edition
রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা করছেন  উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সি  : নয়া দিগন্ত
রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা করছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সি : নয়া দিগন্ত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গতকাল ঘোষণা করা হয়। রহনপুর পৌরসভা সভাকক্ষে আয়োজিত বাজেট অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জাকির মুন্সি বাজেট ঘোষণা করেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, পৌর প্রশাসনিক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) শরওয়ার জাহান সেলিম, লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল। বাজেটে আয়-ব্যয়ের ভিত্তিতে প্রণীত এই বাজেটকে ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা। এতে উদ্বৃত্ত ধরা হয়েছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

চাঁপাইনবাবগঞ্জে আমার দেশের ও চ্যানেল ওয়ান জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোমস্তাপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আযমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সারওয়ার জাহান সুমন, দেলোয়ার হোসেন রনি, সাদিকুল ইসলাম প্রমুখ।