বিইউএফটিতে ফল সেমিস্টারে ভর্তি মেলা

Printed Edition

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) গতকাল শুরু হলো ৫ দিনব্যাপী ফল সেমিস্টার ২০২৬ ভর্তি মেলা। তুরাগস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মনোনীত ভিসি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ভারপ্রাপ্ত প্রো-ভিসি ও ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ছাত্রছাত্রীরা। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য আছে ভর্তি ফি’র উপর ৫০% ওয়েভার, মেধাভিত্তিক টিউশন ফি’র উপর সর্বোচ্চ ৭৫% স্কলারশিপ এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার। উল্লেখ্য, ফল সেমিস্টারের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে সাতটি অনুষদের অধীনে ১৬টি প্রোগ্রাম, পাঁচটি সার্টিফিকেট কোর্স এবং তিনটি ডিপ্লোমা কোর্স চলবে। ভর্তি মেলায় শিক্ষার্থীরা ক্যারিয়ার নিয়ে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও ক্যারিয়ার কাউন্সিলরদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ- বিইউএফটি (নিশাতনগর, তুরাগ, ঢাকা ১২৩০)। হেল্পলাইন : ০১৮১০০৬৩৩৫৫ ফোন- ০৯৬০৬৮০৮০৮০, ০৯৬০৬৯৫০৫৩৫। বিজ্ঞপ্তি।