সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘আইন ও ন্যায়বিচারের তাত্ত্বিক এবং ব্যবহারিক অনুষঙ্গের মধ্যে নিবিড় সম্পর্ক গভীরভাবে অনুধাবন করা জরুরি।’ বৃহস্পতিবার ঢাকার বারিধারায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) স্থায়ী ক্যাম্পাসের মুট কোর্ট রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। “টহফবৎংঃধহফরহম ঃযব চযরষড়ংড়ঢ়যরপধষ ধহফ ঔঁৎরংঢ়ৎঁফবহঃরধষ ঋড়ঁহফধঃরড়হং ড়ভ খধ”ি শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করে ইউআইটিএস’র আইন বিভাগ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসূল সা: পরিবেশন করা হয়। পরে ইউআইটিএসের আইন বিভাগ এবং অনুষ্ঠানের প্রধান অতিথির সংক্ষিপ্ত জীবনীর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
স্বাগত বক্তব্য দেন ইউআইটিএসের অ্যাডভাইজার ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো: আব্দুল মান্নান ভূঁইয়া।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি এবং ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক। তিনি মূল প্রবন্ধের ওপর বিশ্লেষণধর্মী প্রতিফলন উপস্থাপন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি পরিবারের তৃতীয় প্রজন্মের নুমায়ের মিজান আমির। বিজ্ঞপ্তি।



