স্বাস্থ্য, শিক্ষা ও মানবসেবার নন্দিত আলোঘর হামদর্দ ল্যাবরেটরিজের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া। তিনি বলেন, মানুষের জীবন খুব ক্ষণস্থায়ী। আমরা যতদিন বেঁচে আছি, মানুষের মঙ্গল যদি করতে পারি তবেই জীবনের সার্থকতা। এই চেতনা ও সাহস নিয়ে সততার সাথে হামদর্দের সেবার কার্যক্রম বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম হাকীম হাফেজ আবদুল মজিদ রহিমাহুল্লাহ, মরহুমা রাবেয়া মজিদ, মরহুম হাকীম আবদুল হামিদ, মরহুম হাকীম সাঈদকে। পাশাপাশি হামদর্দ প্রতিষ্ঠা করতে গিয়ে যারা ভূমিকা পালন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রূহের মাগফেরাত কামনা করছি। একই সাথে যারা বর্তমানে হামদর্দের সেবার কার্যক্রম ব্যাহত রেখেছেন, তাদের জন্যও আমাদের নিরন্তর দোয়া। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। দোয়া মুনাজাত পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের সহকারী পরিচালক আবু ইউছুফ আব্দুল হক। বিজ্ঞপ্তি।



