অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামের বাবা বীর মুক্তিযোদ্ধা আউলাদ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল (৮৭) বছর। তিনি রাজধানীর ঢাকা হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ভোররাতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত বৃহস্পতিবার সাড়ে নয়টায় ধামরাই উপজেলার যাদবপুর ভূবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাযা শেষে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ, বীর মুক্তিযোদ্ধাগণ, গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী। এরপর মরহুমের লাশ নিজ বাড়ি যাদবপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ধামরাই (ঢাকা) সংবাদদাতা।



