ক্রীড়া ডেস্ক
ইথিওপিয়ার খ্যাতিমান ম্যারাথন দৌড়বিদ আর নেই। মাত্র ৩৬ বছর বয়সে মারা গেছেন এই দীর্ঘদূরত্বের দৌড়বিদ। গত পরশু নিয়মিত অনুশীলনের সময় অসুস্থ হয়ে পড়ার পর তাকে রাজধানী আদ্দিস আবাবার একটি হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন তিনি। ২০১৫ সালে হিউস্টন ও প্রাগ ম্যারাথনে চ্যাম্পিয়ন হন তিনি।



