দেশীয় রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন আরো দু’জন। তারা হলেন- রাজধানীর দক্ষিণ খানের ব্যবসায়ী মাহমুদুল হাসান এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের গৃহবধূ আফরোজা বেগম। দেশজুড়ে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় এই সুবিধা পান তারা। ঈদুল আজহার আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পাওয়ায় আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে তাদের পরিবার।
এর আগে ক্যাম্পেইনের চলতি সিজনে ওয়ালটনের ফ্রিজ ও এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।
গত ১৯ মে রাজধানীর উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজা কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মাহমুদুল হাসানের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন। এর আগে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ওয়ালটন প্লাজা শাখার আয়োজিত পৃথক অনুষ্ঠানে ক্রেতা আফরোজা বেগমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
পৃথকভাবে আয়োজিত এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।



