কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ও পুলিশের উপস্থিতিতেই এ হামলা চালানো হয়। আহত সাংবাদিকরা হলেন দীপ্ত টিভি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভির প্রতিনিধি মিশন আলী। তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক যুবককে আটকের পর তার স্বজন ও এলাকাবাসী থানায় আসে। ওসির ডাকে সেখানে উপস্থিত হন উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল ও শাহীন লস্করসহ কয়েকজন নেতাকর্মী।



