ক্ষমা চাইলেন নেইমার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র সতীর্থ তরুণ খেলোয়াড় রবিনহো জুনিয়রের সাথে অনুশীলনে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। সান্তোস এফসির অনুশীলন সেশনে ঘটে যাওয়া এই ঘটনায় ক্লাবজুড়ে আলোড়ন তৈরি হয় এবং শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে।