টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

Printed Edition
টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত
টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রযুক্তি ডেস্ক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের বিশেষ আয়োজন ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন বিশ্বকাপ উপলক্ষে টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’-স্লোগানকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। শুভেচ্ছা বক্তব্য রাখেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা। অনুষ্ঠানে মি. লিন ওয়াং বলেন, ‘টিপি-লিংকের দর্শন হলো- প্রতিটি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান যেন একটি নির্ভরযোগ্য, দ্রুত ও সুরক্ষিত নেটওয়ার্কের আওতায় আসে। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে টিপি-লিংক বদ্ধপরিকর। আমরা চাই, গ্রাহকেরা যেন একটি নেটওয়ার্কের মাধ্যমে সব ডিভাইস সংযুক্ত রাখতে পারেন, আর সেই লক্ষ্যেই আমাদের সব উদ্ভাবন।’

এছাড়াও বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম (ম্যানুফ্যাকচারিং অপারেশনস) শুরুর আগ্রহ প্রকাশ করেন লিন ওয়াং। সরকারের অনুকূল নীতিমালার সুবিধা নিয়ে জনপ্রিয় নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক এখন ‘মেক ইন বাংলাদেশ’ রূপকল্পের আওতায় বিভিন্ন উদ্যোগ সক্রিয়ভাবে যাচাই করে দেখছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামক ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা পণ্য কিনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে প্রতি সপ্তাহে টেলিভিশন থেকে শুরু করে ফাইনাল পুরস্কার হিসেবে মোটরবাইক জিততে পারবেন। প্রধান আকর্ষণ হিসেবে এ অনুষ্ঠানের এক্সপেরিয়েন্স জোনে টিপি-লিংক ছাড়াও কোম্পানিটির সাব-ব্র্যান্ড ওমাডা, ভিজি, ট্যাপো এবং মারকিউসিস-এর বেশ কিছু নতুন পণ্য উপভোগের সুযোগ পান অংশগ্রহণকারীরা।