ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদের সভাপতিত্বে গতকাল বেলা ১১ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভার শুরুতে চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান।
ব্যাংকের ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী সভায় উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২৫ সালের আর্থিক বিবরণ এবং ৩০% ডিভিডেন্ড (শেয়ার প্রতি ২৫% ক্যাশ ডিভিডেন্ড এবং ৫% স্টক ডিভিডেন্ড) অনুমোদন করেন। এ ছাড়াও শেয়ারহোল্ডাররা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের অভিমত ব্যক্ত করেন ও বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা পেশ করেন। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল ৮১৭,৭৯৭.৬ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল ৬৭৯,৮৭৫.৫ মিলিয়ন টাকা। ২০২৫ সালে ব্যাংক কর্তৃক প্রদানকৃত ঋণের পরিমাণ ৪৫০,৫০৩.৮ মিলিয়ন টাকা, যা ২০২৪ সালে ছিল ৪২৮,৬৮৯.৪ মিলিয়ন টাকা, যার প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৫.১%। ২০২৫ সালে ব্যাংকের ডিপোজিট ১০০,১৮৫.৫ মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে ৬২২,০৫৭.৮ মিলিয়ন টাকা হয়েছে যার প্রবৃদ্ধির হার ১৯.২%।
ব্যাংকটি ২০২৫ সালে ট্যাক্স পূর্ববর্তী নিট মুনাফা অর্জন করে ১৫,৯১১.৬ মিলিয়ন টাকা এবং ট্যাক্স পরবর্তী নিট মুনাফা অর্জন করে ৯,৬৪৭.৭ মিলিয়ন টাকা। চলতি বছরে শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি আয় হয়েছে ৯.৯৮ টাকা।
সভা ব্যাংকের পরিচালক হিসেবে সাদিয়া রাইয়ান আহমেদ এবং মো: ফখরুল ইসলামের পুনঃনিয়োগ অনুমোদন করেন এবং স্বতন্ত্র পরিচালক হিসেবে মনজুর আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিয়োগ অনুমোদন করেন। বিজ্ঞপ্তি।


