চাকসুর উদ্যোগে বিনামূল্যে লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘ফ্রি লিগ্যাল এইড ক্যাম্প, আইনি সচেতনতামূলক কর্মশালা এবং প্যানেল ডিসকাশন’ রোববার বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর লিগ্যাল এইড ক্যাম্প এবং ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ফিতা কেটে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেন চবি প্রো-ভিসি (অ্যাকাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (অ্যাকাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ।

প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করতে চাকসুর এ প্রয়াস সত্যিই প্রশংসনীয়। অনেকসময় সঠিক আইনি পরামর্শের অভাবে শিক্ষার্থীরা নানা জটিলতায় ভোগেন। দক্ষ আইনজীবীদের মাধ্যমে ক্যাম্পাসেই এ ধরনের সেবা ও কর্মশালার আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, চাকসু সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করতে দায়বদ্ধ। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো আইনি প্রয়োজনে দক্ষ আইনজীবীদের পরামর্শ সহজে পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন।

বিনামূল্যে দক্ষ আইনজীবীদের মাধ্যমে আইনি সেবা প্রদানের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট অব পার্টিসিপেশন, নেটওয়ার্কিং অপরচুনিটি, কুইজ কম্পিটিশন এবং বিশেষ পুরস্কারের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।