আসাদ পারভেজ পেলেন ‘কাজী নজরুল অ্যাওয়ার্ড-২০২৬’

Printed Edition

নোয়াখালীর সোনাইমুড়ির কৃতী সন্তান, লেখক, গবেষক ও রাষ্ট্রচিন্তক আসাদ পারভেজ শিক্ষা, সাহিত্য ও গবেষণাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কাজী নজরুল অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন। কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আসাদ পারভেজের হাতে সম্মাননা তুলে দেন এস এম মুজিবুর রহমান এবং একুশে পদকপ্রাপ্ত নজরুলসঙ্গীত শিল্পী ও নজরুলবিশেষজ্ঞ ফাতেমা তুজ জোহরা।

অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ ঝংকার শিল্পগোষ্ঠী এবং কচি-কাঁচার মেলা। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে শিক্ষা, সাহিত্য ও গবেষণায় তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি দেয়া হয়।

উল্লেখ্য, আসাদ পারভেজ একজন সুপরিচিত লেখক, গবেষক ও রাষ্ট্রচিন্তক হিসেবে জাতীয় পর্যায়ে বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিজ্ঞপ্তি।