২ মাস পর হরমুজ প্রণালী অতিক্রম দু’টি চীনা ট্যাংকারের

Printed Edition

বিবিসি

প্রায় ৪০ লাখ ব্যারেল তেল বহনকারী দু’টি চীনা ট্যাংকার বুধবার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। কেপলার এবং এলএসজিএর শিপিং ডেটা অনুযায়ী, মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলবাহী দু’টি চীনা সুপারট্যাংকার পারস্য উপসাগরে দুই মাসের বেশি সময় অপেক্ষার পর বুধবার হরমুজ প্রণালী ত্যাগ করে। সাম্প্রতিক দিনগুলোতে অল্প কয়েকটি জাহাজ এই নৌপথ অতিক্রম করেছে, তবে সফলভাবে চলাচল পুনরায় শুরু হওয়া এবং হোয়াইট হাউজের ক্রমশ নরম সুরে অবস্থানের ফলে তেলের দামে সামান্য পতন দেখা গেছে।