নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নয়া দিগন্তের সংবাদ প্রকাশের পর নাটোরের নলডাঙ্গায় পরিবেশকর্মীদের উদ্যোগে বিষাক্ত পার্থেনিয়াম নিধন শুরু হয়েছে। নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পতিত জমিতে ছড়িয়ে পড়েছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। মানব দেহের জন্য ক্ষতিকর এই আগাছা নিধনের জন্য নলডাঙ্গা থেকে মাধনগর পর্যন্ত নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সাড়ে তিন কিলোমিটার রাস্তার দুই পাশের পার্থেনিয়াম পরিষ্কার করা হয়েছে। বিবিসিএফ সহযোগী সংগঠন সবুজ বাংলা তরুণ দিগন্তের স্বেচ্ছাসেবী পরিবেশকর্মীরা এ উদ্যোগ নেন। বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নিধন কার্যকমে অংশ নিয়ে পরিবেশকর্মীদের উৎসাহ প্রদান করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল এমরান খাঁন
গতকাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান পরিবেশকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক মো: ফজলে রাব্বী, তরুণ দিগন্তের সভাপতি মো: তাহমিদুর রহমান সৌমিক, পরিবেশকর্মী, হুমাউন রশিদ, রবিউল ইসলাম, অর্নব, মিন্টু, সাকিব, রিয়াজ, জয়, বাপ্পী, ফারুক, আলিফ, টুটুল, রুবেল, ইয়াকুব, জিল্লুর রহমান জুলু, অমিসহ প্রমুখ।



