আবদুল আলিম

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের ছোট ভাই আবদুল আলিম (৫৬) গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল সোমবার ভাঙাপুস্কুরুনি মহিলা আলিম মাদরাসা মাঠে বড় ভাই মাওলানা আবদুল হালিমের ইমামতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী নায়েবে আমির মাস্টার মোসলেহ উদ্দিন, সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, লালমাই উপজেলা আমির আব্দুন নুর, সেক্রেটারি ইমাম হোসাইন, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিম, শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নূরের জামান খোকন ও এমদাদুল হক শাহী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবীর, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন রনিসহ বর্তমান ও সাবেক ছাত্র নেতারা।