নয়া দিগন্ত ডেস্ক
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদি আরব গেছেন।
গতকাল শুক্রবার তিনি সস্ত্রীক সৌদি আরব যান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন সেনাপ্রধান।



