পিরোজপুরে আইনজীবীদের সাথে জামায়াতের মতবিনিময়

Printed Edition

পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় আইনজীবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় লইয়ার্স কাউন্সিলের সহসভাপতি মুয়াযযম হোসাইন হেলাল।

সভায় তিনি আইনজীবীদের পেশাগত দায়িত্ব, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দেশগঠনে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বর্তমান প্রেক্ষাপটে আইনের শাসন নিশ্চিত করতে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ (অব:) তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মুহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক ও সিদ্দিকুর রহমান খন্দকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ এবং পৌর জামায়াতের আমির ইসহাক আলী খানসহ স্থানীয় আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি।