জুলাই শহীদ শাকিল পারভেজের কবর জিয়ারত মানারাত ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের

Printed Edition

জুলাই বিপ্লবের শহীদ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী শাকিল হোসেন পারভেজের কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লব ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার লক্ষ্মীপুরে শহীদ শাকিল হোসেন পারভেজের কবর জিয়ারত করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রতিনিধি দল লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেয়। কর্মসূচিতে অংশ নেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো: মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন শহীদ শাকিল হোসেন পারভেজের গর্বিত বাবা মোহাম্মদ বেলায়েত হোসেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। ক্লাব প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, সিএসই ক্লাবের সভাপতি মেহেদী হাসান রিফাত, সাবেক সভাপতি আনিস উদ্দৌলা, কালচারাল ক্লাবের সভাপতি শহীদ মুনতাসির এবং ডিবেট ক্লাবের সভাপতি মাহফুজুর রহমান শুভসহ বিভিন্ন ক্লাবের নেতারা।

কবর জিয়ারত শেষে শহীদ শাকিল হোসেন পারভেজসহ জুলাই বিপ্লবের সব শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল শহীদ শাকিলের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি।