চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানভিত্তিক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির (সিইউএসএস) নতুন নেতৃত্বকে সংবর্ধনা এবং বিদায়ী কমিটিকে সম্মাননা প্রদান অনুষ্ঠান সোমবার (১৫ জুন ২০২৬) কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (অ্যাকাডেমিক) ও ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন চবি প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, শিক্ষার্থীদের এমন বিজ্ঞানভিত্তিক উদ্যোগ আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করে। চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির কার্যক্রমে আমি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার প্রতিফলন দেখতে পাই। বিশ্ববিদ্যালয়ে গবেষণামুখী পরিবেশ গড়ে তুলতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের সফলতা কামনা করেন। এতে আরো বক্তব্য রাখেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি ও সিইউএসএসের উপদেষ্টা প্রফেসর ড. লায়লা খালেদা আঁখি। বিজ্ঞপ্তি।


