তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের বিমানবন্দরের অগ্নিকাণ্ডে বীমাদাবির চেক হস্তান্তর

Printed Edition

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ গত মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে বীমাগ্রহীতা মেসার্স বায়োফার্মা লিমিটেডের আমদানিকৃত ফার্মাসিউটিক্যালের ‘র’ ম্যাটেরিয়াল ক্ষতির বিপরীতে উত্থাপিত নৌবীমা দাবির ৩০,৬২,২৬৫ (ত্রিশ লক্ষ বাষট্টি হাজার দুইশত পঁয়ষট্টি) টাকার চেক বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. লকিয়ত উল্লাহর কাছে হস্তান্তর করেন।

ওই চেক হস্তান্তর অনুষ্ঠানে কোম্পানির মহাখালী শাখার ইনচার্জ মো: আবদুল আহাদ, উত্তরা শাখার ইনচার্জ এ টি এম নাছির উদ্দিন, ডিআইটি এক্সটেনশন শাখার এসইভিপি কে এম ইব্রাহীম খলিল এবং দাবি বিভাগের সিনিয়র ম্যানেজার আব্দুল্লাহ আল শামীম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।