নাবিল গ্রুপের সাথে সাফের সমঝোতা স্বাক্ষরিত

Printed Edition
নাবিল গ্রুপের সাথে সাফের সমঝোতা স্বাক্ষরিত
নাবিল গ্রুপের সাথে সাফের সমঝোতা স্বাক্ষরিত

টেকসই কৃষি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও কৃষকবান্ধব কার্যক্রম জোরদারের লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ ও সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ-সাফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে ১৮ রাজশাহীর নাবিল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অংশীদারত্ব দেশের কৃষি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নাবিল গ্রুপের পক্ষে গ্রুপটির ডিরেক্টর ও নাবিল ফিড মিলস লিমিটেডের চেয়ারম্যান ইসরাত জাহান ও সাফের পক্ষে নির্বাহী পরিচালক ফরহাদ জামিল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।