সিলেট ব্যুরো
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, আইনজীবীদের শুধু টাকা রুজিকে প্রাধান্য দিলে চলবে না। আইন ও বিচার সম্পর্কে গভীর জ্ঞান আহরণের মাধ্যমে নিজেকে একজন ভালো আইনজীবী হিসেবে গড়ে তুলতে পারলে দেশের আইনাঙ্গন সমৃদ্ধ হবে। যে আইনজীবী যত ভালো আইন জানবে, বিচারকগণ তাকে শুধু প্রাধান্য দিবে না বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। ন্যায়বিচার নিশ্চিতের জন্য আইনজীবীদের আইন সম্পর্কে জানা জরুরি। তিনি বলেন, সুপ্রিম কোর্ট ও দেশের সর্বোচ্চ কোর্টে সিলেটের আইনজীবীদের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। তিনি গত বুধবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স রুমে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের উদ্যোগে ২০২৬ সালে সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা কথা বলেন।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি ও অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট মো: আলীম উদ্দীনের সভাপতিত্বে এবং ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: আব্দুল খালিক ও সহসেক্রেটারি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নবীন আইনজীবী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুল দিয়ে বরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের বখত জুবের, জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো: আব্দুর রকীব।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম পাঠান, অ্যাডভোকেট সেলিম মো: আলী আসগর, জেলা আইনজীবী সমিতির সমাজবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মইনুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া জেরিন, অ্যাডভোকেট মাসহুদ আহমদ মহসিন, অ্যাডভোকেট নাজমুল হুদা, ব্যারিস্টার আবুল ফজল চৌধুরী।
নবীন আইনজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শাহজাহান মিয়া ও অ্যাডভোকেট মনিরা আফরিন বন্যা।



