অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বিজ্ঞান

প্রথম অধ্যায় প্রাণিজগতের শ্রেণিবিন্যাস

Printed Edition
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বিজ্ঞান
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বিজ্ঞান

সুনির্মল চন্দ্র বসু

সহকারী অধ্যাপক, সরকারি মুজিব কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : প্রাণিজগতের শ্রেণীবিন্যাস’ থেকে একটি নমুনা সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হলো।

নিচের ছকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও

পর্ব-১ পর্ব-২

স্পঞ্জীলা হাইড্রা

স্কাইফা ওবেলিয়া

ক. নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্বনাম কী ছিল? ১

খ. কর্ডাটা পর্বের প্রাণীদের দু’টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ২

গ. পর্ব-১ প্রাণীদের স্বভাব ও বাসস্থান ব্যাখ্যা করো। ৩

ঘ. পর্ব-১ ও পর্ব-২ প্রাণীদের পার্থক্যসূচক বৈশিষ্ট্য চিহ্নিত করে দেখাও যে, তারা একে অপরের থেকে আলাদা। ৪

উত্তর : ক. নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্বনাম সিলেন্টারেটা।

খ. কর্ডাটা পর্বের প্রাণীদের দু’টি বৈশিষ্ট্য : (র) এ পর্বের প্রাণীদের সারা জীবন অথবা ভ্রƒণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর নটোকর্ড থাকে।

(রর) পৃষ্ঠদেশে একক, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে।

গ. পর্ব-১ এর প্রাণী দু’টি হলো স্পঞ্জীলা ও স্কাইফা। এরা পরিফেরা পর্বের প্রাণী। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। সাধারণভাবে এরা স্পঞ্জ নামে পরিচিত। এরা সামুদ্রিক তবে এদের অনেকেই স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে।

ঘ. পর্ব-১ এর প্রাণীরা পরিফেরা পর্বের প্রাণী। আর পর্ব-২ এর প্রাণী দু’টি (হাইড্রা, ওবেলিয়া), এরা নিডারিয়া পর্বের প্রাণী।

পর্ব-১ এর প্রাণীদের বৈশিষ্ট্য :

র. সরলতম বহুকোষী প্রাণী।

রর. দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্র দিয়ে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে।

ররর. কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না।

পর্ব-২ এর প্রাণীদের বৈশিষ্ট্য :

র. দেহ দু’টি ভ্রƒণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভেতরের স্তরটি এন্ডোডার্ম।

রর. দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়।

ররর. এক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়।

পর্ব-১ ও পর্ব-২ এর প্রাণীদের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। তাই এই দুই পর্বের প্রাণীরা একে অপরের থেকে আলাদা।