আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল, মগবাজার, ঢাকায় গত ২৭ মে ছয়টি নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাসপাতাল পরিদর্শন করেন। মন্ত্রীর হাসপাতাল ত্যাগের পর বিপুলসংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বার্থে কর্তৃপক্ষ সাংবাদিকদের হাসপাতালে প্রবেশ নিবৃত্ত করার চেষ্টা করেন। হাসপাতালের কর্মীদের সাথে সাংবাদিকদের কথার একপর্যায়ে জনৈক সাংবাদিক হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীদের ঝাড়–দার সম্বোধন করলে কর্মীরা অপমানিত বোধ করে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ করেন। এ সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাসপাতালের কর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
ওই অনাকাক্সিক্ষত ঘটনায় আদ্-দ্বীন কর্তৃপক্ষ ঐদিনই দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং তদন্ত করে দুজন কর্মীকে দোষী সাব্যস্ত করে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। কর্মীদের সামাজিক মর্যাদার স্বার্থে অব্যাহতিপ্রাপ্ত কর্মীদের পরিচয় গোপন রাখা হয়েছে।
উল্লেখ্য, আদ্-দ্বীন সবসময়ই গণমাধ্যম কর্মীদের সাথে সহযোগিতা করে থাকেন। অনাকাক্সিক্ষত ঘটনায় দুঃখ প্রকাশ এবং পরবর্তীতে দায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তারই বহিঃপ্রকাশ। বিজ্ঞপ্তি।



