পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো: হামিদ কলিম। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপাধ্যক্ষ অলঙ্গ মোহন রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আলমগীর মিয়া। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



