ক্রিকেটারদের দেখা পেলেন না হামজা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে যাওয়ার কথা ছিল হামজার। ক্রিকেট দলের সাথে সময় কাটানোর পাশাপাশি তাদের প্রেরণা জোগানোর পরিকল্পনাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি। নির্ধারিত সূচি থাকা সত্ত্বেও অনাকাক্সিক্ষত দেরিতে পরিকল্পনার বাস্তবায়ন হয়নি। সূত্রমতে, বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য বেলা দেড়টার দিকে হামজার যাওয়ার কথা থাকলেও রওনা দিতে বেশ দেরি হয়ে যায়। ততক্ষণে বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু হয়ে যায়। অনুশীলনে যাতে ব্যাঘাত না ঘটে, সে চিন্তায় হামজার সেশন বাতিল করা হয়। আর তিনিও চাননি ক্রিকেটারদের প্রস্তুতিতে বিঘœ ঘটাতে। মাঠের কাছাকাছি এসেও পরিস্থিতি অনুধাবন করে ফিরে যেতে হয় হামজাকে। বিসিবি সূত্র বলছে, আগের সূচি থাকায় কালও (আজ) হামজার সাথে ক্রিকেটারদের দেখা হওয়ার সম্ভাবনা নেই।