গৌরীপুরে ইসলামী ব্যাংকের গ্রাহকসেবা সমাবেশ

Printed Edition

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

গ্রাহকসেবা মাস উপলক্ষে গতকাল দাউদকান্দি গৌরীপুর ইসলামী ব্যাংক মিলনায়তনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপক এস এ ভিপি মুহাম্মদ আবদুল্লাহ। জুনিয়র অফিসার মো: অলি উল্লাহর সঞ্চালনায়, কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মো: মনিরুজ্জামান বাহলুল। স্বাগত বক্তব্য ম্যানেজার অপারেশন মো: ওসমান, গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মো: হারুন উর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো: জালাল উদ্দীন খান, রুমি আক্তার, মো: তৈয়ব আলী, সৈয়দ নকিব, মাওলানা মোহা: আবুল কালাম, হারিছুল ইসলাম প্রমুখ।