মানারাত ইউনিভার্সিটিতে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Printed Edition

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব (এমআইইউডিসি)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা ‘দ্য রিজন রেনেসাঁ- রিইগনাইট দ্য এজ অব আইডিয়াস’। গত শুক্রবার দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ‘অরেয়া’ দল চ্যাম্পিয়ন এবং ‘লুমিনা’ রানারআপ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমআইইউডিসি’র উপদেষ্টা অধ্যাপক ড. রমিত আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন মডারেটর (ছাত্র) ড. আবুল কালাম আজাদ। বিচারক ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার জুয়েল রানা, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বিতার্কিক সাদিয়া আফরিন ও কর্মসূচি সম্পাদক সাব্বির আহমেদ শিশির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব বিন আবদুল হাই এবং এমআইইউডিসি’র সাবেক সভাপতি হাসিব আহমেদ, সুজায়েত উল্লাহ, মেহজাবিন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মো: সাগর পাটোয়ারীসহ দেশের বিভিন্ন বিতর্ক সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এছাড়াও ট্যাব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন সাউথইস্ট ডিবেট ক্লাবের পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এমআইইউডিসি’র (ছাত্র) সভাপতি মো: মাহফুজুর রহমান খান এবং সার্বিক সমন্বয় করেন সাধারণ সম্পাদক মো: মোরশেদুল ইসলাম। বিজ্ঞপ্তি।