দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি ‘ডিপোজিট ও রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি যশোর ও রাজশাহীতে টাউন হল মিটিং আয়োজন করেছে। যশোরে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) ভবনে আয়োজিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এসইভিপি ও কনজিউমার ব্যাংকিং প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ। এ ছাড়া সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও যশোর শাখা ব্যবস্থাপক মো: আবুল কাশেমসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অন্য দিকে রাজশাহীর নানকিং দরবার হলে আয়োজিত টাউন হল মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়। বিশেষ অতিথি ছিলেন এসইভিপি এবং এসএমই ও এগ্রি ব্যাংকিং প্রধান আসিফ খান। এ ছাড়া রাজশাহী শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো: হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
যশোর ও রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত
Printed Edition



