চট্টগ্রামে জার্মান প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক ঈঅউ/ঈঅগ উরমরঃধষ উবহঃধষ খধনড়ৎধঃড়ৎু চালু করেছে এপিক হেলথ কেয়ার। গত ১৭ মে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এপিক হেলথ কেয়ারের বিশেষায়িত ডেন্টাল শাখা হিসেবে এই উদ্যোগকে প্রযুক্তিনির্ভর ডেন্টাল চিকিৎসা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রতিনিধি, বিভিন্ন বিভাগের ম্যানেজার, কনসালট্যান্ট, ডেন্টাল সার্জন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



