সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমানের সাথে শিক্ষকদের এক মতবিনিময় সভা সোমবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট সেক্রেটারি অধ্যাপক সরওয়ার জাহান। আরো উপস্থিত ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো: শওকতুল মেহের, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় শংকর বড়–য়া, সব বিভাগের বিভাগীয় প্রধানগণসহ শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি খলিলুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, সাউদার্ন ইউনিভার্সিটি আপনাদের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ আমরা এখানে একত্রে মিলিত হতে পেরে সত্যি আনন্দিত। কর্মব্যস্ততার কারণে আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ খুব একটা হয় না। মতবিনিময় সভার মাধ্যমে অনেকদিন পর আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ হয়েছে। বিজ্ঞপ্তি।



