রাজধানীর শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

Printed Edition

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় আইএফআইসি ব্যাংক পিএলসির নতুন এটিএম বুথ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বুথটির উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের পরিচালক এবং নির্বাহী পর্ষদের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ; সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর স্ট্যান্ডিং কমিটির সদস্য অ্যাডভোকেট মো: জাহিদ চৌধুরী; রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালক মো: এমদাদুল হুসাইন সোহেল; ইস্ট ওয়েস্ট স্কুল, মিরপরের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মো: আউলাদ হোসেন প্রমুখ। উল্লেখ্য, চলতি বছর দেশব্যাপী দেড় শতাধিক এটিএম বুথ স্থাপন করছে আইএফআইসি ব্যাংক। বিজ্ঞপ্তি।