বিনোদন প্রতিবেদক
নিউইয়র্কে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভালে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘মতুয়ামঙ্গল’ প্রামাণ্যচিত্র সেরা প্রামাণ্যচিত্র ক্যাটারগরিতে নমিনেশন পেয়েছে। আগস্ট মাসে এ উৎসবটা অনুষ্ঠিত হবে। উৎসবে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র সন্দীপ মিস্ত্রির ‘বাসন্তী’ প্রামাণ্যচিত্রটিও সেরা প্রামাণ্যচিত্রের ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে।
১০৫ মিনিট দৈর্ঘ্যরে ‘মতুয়ামঙ্গল’ (ঞযব ঝধমধ ড়ভ ঃযব গড়ঃঁধং) ছবিটার চিত্রগ্রহণের কাজ করেছেন রাকিবুল হাসান, শিল্প নির্দেশনায় ছিলেন উত্তম গুহ, আবহসঙ্গীত করেছেন সৈয়দ সাবাব আলী আরজু, ভাষ্যপাঠ করেছেন চিত্রলেখা গুহ এবং সহকারী পরিচালকরা ছিলেন সন্দীপ মিস্ত্রি, অপরাজিতা সঙ্গীতা, ওয়াসিউদ্দীন আহমেদ টিটো ও সোহেল আহমেদ। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। প্রামাণ্যচিত্রটিতে মতুয়াদের ইতিহাস, জীবন ও দর্শনকে তুলে ধরা হয়েছে।



