কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ ৯ শ্রমিকের মৃত্যু

Printed Edition

এপি

কলম্বিয়ার কুন্দিনামার্কা প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে ৯ জন শ্রমিক নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন। গত সোমবার দেশটির জাতীয় খনি সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। কার্বোনেরা লস পিনোস পরিচালিত ‘লা সিসকোডা’ খনিতে এই দুর্ঘটনা ঘটে।

খনি সংস্থাটির প্রাথমিক ধারণা অনুযায়ী, খনির ভেতরে গ্যাস জমে যাওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। সংস্থাটি জানায়, গত ৯ এপ্রিল খনিটি পরিদর্শনের সময় তারা সেখানে মিথেনসহ বিভিন্ন বিপজ্জনক গ্যাসের উপস্থিতি শনাক্ত করেছিল। সংস্থাটি এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছে, কয়লার স্তরে মিথেন গ্যাসের পাশাপাশি কয়লার ধূলিকণাও জমাট বেঁধে বড় ধরনের বিপদ তৈরি করতে পারে। এই ঘটনায় বেঁচে যাওয়া ৬ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।