দ্য ওয়াল
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার ঈদুল আজহার আগে গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। এতে করে সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। দীর্ঘদিন ধরে বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে।
এ বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সেখানকার নারী ও শিশু কল্যাণমন্ত্রী অগ্নিমিত্র পাল। সোমবার পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে বের হয়ে আসার পর গরু নিয়ে তৈরি পরিস্থিতি নিয়ে অগ্নিমিত্রকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি নিজে দেখছেন। এই পরিস্থিতি মোকাবেলায় খুব তাড়াতাড়ি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার।



