শ্রীপুর (মাগুরা) সংবাদদাত
মাগুরার শ্রীপুরে জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবার এবং অসচ্ছল ও প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক অনুদান ও বিভিন্ন পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এসব উপকরণ বিতরণ করেন। উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদফতর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইউএনও নাজমুল ইসলামের সভাপতিত্বে জুলাই বিপ্লবের চার শহীদ ও এক আহত যোদ্ধাকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।



