মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের ক্ষতি ১২৯ বিলিয়ন ডলার

Printed Edition

আলজাজিরা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের মানবিক কার্যক্রমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মেইসাম আফশার। আফশার জানান এই হামলায় মোট ক্ষতির পরিমাণ প্রায় ১০ ট্রিলিয়ন তোমান যা আন্তর্জাতিক মুদ্রায় প্রায় ১২৯ মিলিয়ন ডলার। তার মতে এই ক্ষতি শুধু অর্থনৈতিক নয় বরং জরুরি চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমেও বড় প্রভাব ফেলেছে। তিনি উল্লেখ করেন রেড ক্রিসেন্টের মোট তিনটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। শুধু এই একটি হেলিকপ্টার ধ্বংস হওয়ার কারণেই প্রায় ১,৫০০ বিলিয়ন তোমান বা ১৯.৫ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। হামলায় সংস্থাটির ৪৯টি জরুরি সেবার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৫৬টিরও বেশি স্থাপনায় আঘাত লাগে যার মধ্যে অনেকগুলো জরুরি সেবা ও ত্রাণকার্যক্রমে ব্যবহৃত হতো।