প্রযুক্তি ডেস্ক
তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর ও উদ্ভাবকদের এআই ব্যবহার করে বাস্তবসম্মত সমাধান তৈরিতে উৎসাহিত করতে আয়োজন করা হচ্ছে দ্য ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬। ক্লাউড ক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সহ-আয়োজনে এআইকেন্দ্রিক এই আয়োজনটি ব্র্যাক ইউনিভার্সিটিতে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। এবার দেশ এবং দেশের বাইরে থেকে প্রায় এক হাজার অংশগ্রহণকারী এবং ২০০টি টিম অংশ নেবে। আয়োজনটির মূল প্রতিপাদ্য, ‘বিল্ড লোকালি, লিড গ্লোবালি’।
আয়োজনটির মূল লক্ষ্য হলো তরুণদের শুধু এআই শেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে, এআই ব্যবহার করে বাস্তব সমস্যা সমাধানের সক্ষমতা তৈরি করা। অংশগ্রহণকারীরা এডুকেশন, ব্র্যান্ডিং ও মার্কেটিং, হেলথকেয়ার, ই-কমার্স ও সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এআই-পাওয়ার্ড সল্যুশন তৈরি করার সুযোগ পাবে। এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা মেন্টর, ইন্ডাস্ট্রি প্রফেশনাল, রিক্রুটার, ইনভেস্টর, গ্লোবাল কোলাবরেটর এবং বাংলাদেশী ডায়াসপোরা কমিউনিটির সাথে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে। এর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ইনফিনিটি ৫ এক্স প্রম্পট চ্যালেঞ্জ, যেখানে অংশগ্রহণকারীরা স্ট্রাকচারড পাঁচটি প্রম্পট ব্যবহার করে মডার্ন এআই-অ্যাসিস্টেড ডেভেলপমেন্ট টুলস দিয়ে সল্যুশন বিল্ড করার দক্ষতা প্রদর্শন করবে। এছাড়াও থাকবে অপরচুনিটি কানেক্ট, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা রিক্রুটার, ইনভেস্টর, হায়ার স্টাডি অ্যাডভাইজার এবং গ্লোবাল মেন্টরদের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে।
ক্লাউড ক্যাম্প বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহদী-উজ-জামান বলেন, এআই এখন শিক্ষা, কাজ, ব্যবসা এবং সমস্যা সমাধানের বড় অংশ হয়ে উঠছে। দ্য ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট ২০২৬ এর মাধ্যমে আমরা তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে তারা এআই দিয়ে বিল্ড করতে শিখবে, সঠিক নির্দেশনা পাবে এবং গ্লোবালি নিজেদের সক্ষমতা দেখাতে পারবে।
আয়োজনটিতে অংশগ্রহণ করতে প্রথমে পাঁচটি ডোমেইন থেকে যেকোনো একটি নির্বাচন করে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর নিজের প্রোফাইলে লগইন করে বিস্তারিত তথ্য সাবমিট করতে হবে। পরবর্তীতে অনলাইন জাজিংয়ের মাধ্যমে ২০০ টিমকে ফিজিক্যাল প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
পাঁচটি ডোমেইন থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ টিম এবং ৫ প্রম্পট চ্যালেঞ্জ থেকে পাঁচজন চ্যাম্পিয়নসহ মোট ১৫টি টিমকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে প্রাইজমানিসহ আরও অনেক স্বীকৃতি ও সুযোগ। যেকোনো বয়স ও পেশার আগ্রহী ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারবেন এবং এটি সবার জন্য ফ্রি। এই আয়োজনের বিস্তারিত জানা যাবে যঃঃঢ়ং://পষড়ঁফপধসঢ়নফ.পড়স/ঃযব-রহভরহরঃু-ধর-নঁরষফভবংঃ এই ঠিকানায়।



